সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রোববার | আপডেট: ০৭:৪৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রোববার

মালদা:

মালদা ডিপো ওয়েল ট্যাঙ্কার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার মালদা শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল এক আলোচনা সভা। সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভার। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উজ্জল সাহা, সহ-সভাপতি উজ্জল চৌধুরি, কার্যকরী সভাপতি অমিত কুমার পাল সহ অন্যান্যরা। এই বিষয়ে সংগঠনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা ডিপো থেকে ওয়েল ট্যাংকার সুষ্ঠুভাবে চালানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মালদা ডিপোর অন্তর্গত ওয়েল ট্যাংকার মালিকরা উপস্থিত ছিলেন এদিন। জেলায় তাদের এই সংগঠন আরো মজবুত করার জন্য আহ্বান জানান উজ্জ্বল সাহা।