সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অস্ত্রসহ ২ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ

শঙ্কর গুপ্ত, রায়গঞ্জ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০৬ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রোববার | আপডেট: ১২:০৬ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রোববার

উত্তর দিনাজপুর 

অস্ত্রসহ ২ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের নাম মুজাফ্ফর হুসেন বাড়ি  গুঞ্জরিয়া এলাকায় এবং  এনামুল হক বাড়ি রামগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে গুঞ্জরিয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ছোটপুল এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে এই দুই দুষ্কৃতী দাঁড়িয়েছিল। এবং গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। এবং দুজনেরই তল্লাশি চালালে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ তাদের কাছ থেকে উদ্ধার হয়। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ