রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দেওয়ান সাহেবের উরষ উপলক্ষে মিলন মেলা রাজনগরের ফুলবাগানে

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

বীরভূম

প্রতি বছরের মত এবারেও 23 শে মাঘ বীরভূমের রাজনগরের ফুলবাগানে দেওয়ান সাহেবের মাজারে অনুষ্ঠিত হলো উরষ উৎসব। এই উপলক্ষে স্থানীয় ভক্তরা দেওয়ান সাহেবের মাজারে এসে ফুল সিন্নি ও চাদর চড়ান।  হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উরষ উৎসবে আসেন। হিন্দু মুসলিম সবার সমাগমে এলাকাটি এদিন মিলনক্ষেত্রে পরিণত হয়। উপস্থিত ছিলেন ভাগলপুরের পীর সাহেব সৈয়দ মহঃ মাখমুর জামেয়ি সাহেব সহ বহু ভক্ত। 

এই উৎসবকে ঘিরে একদিনের মেলাও বসে এখানে।