রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফালাকাটায় দুর্ঘটনা গ্রস্থ ডাম্পর

শোভন মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৪:০৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

আলিপুরদুয়ার : 

একজন মানসিক ভারসাম্যহীন পথচারিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে  ডাম্পার। জানা গিয়েছে শুক্রবার বেলা আড়াইটা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পলিটেকনিক কলেজের সামনের এশিয়ান হাইওয়েতে।দুর্ঘটনায় জখম হয়েছেন ওই বালি বোঝাই ডাম্পারের চালক ও খালাসি। স্থানীয় সূত্রে খবর তাঁদের ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় ডাম্পারটি উল্টে যাওয়ার দরুন সারা রাস্তায় পাথর ছড়িয়ে পড়ায় আধা ঘন্টার জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।পরে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করালে স্বাভাবিক হয় যান চলাচল।