মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সোনার দোকান থেকে আড়াই কিলো চাঁদী ও ৫ভরি স্বর্নের অলংকার

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১২:২৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

সোনার দোকান থেকে আড়াই কিলো চাঁদী ও ৫ভরি স্বর্নের অলংকার সহ নগদ টাকা চুরি 

চাঁচল সদর থেকে ঢিলছোড়া দূরত্বে সিহিপুরের একটি সোনার দোকানে আড়াই কিলো চাঁদী ও ভোরি পাঁচেক স্বর্নের অলংকার সহ নগদ কুড়ি হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ।
এমনই অভিযোগ করছেন রিতা জুয়েলার্স  দোকানের মালিক টোটোন দাস। প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ী তার সোনার দোকানে গিয়ে দেখেন বাইরে থেকে পিছনের ইটের দেওয়াল ভাঙা এবং লকার ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।
সব গয়নায় দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে। মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ী টোটোনের। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার অন‍্যান‍্য ব‍্যবসায়ীরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।