মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক যুবক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১০:০৬ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক যুবক।

বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল থানার আশাপুর এলাকায় রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটিতে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় বিদ্যুতের সমস্যা চলছিল। সেই সমস্যা দূর করতে বিদ্যুতের নতুন খুঁটিতে ওঠেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী আরিফ আলি। সেই সময়ই খুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না থাকায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।