মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দিলীপ ঘোষের নেতৃত্বে মালদা শহরে সিএএ এর সমর্থনে অভিনন্দন যাত্রা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ১০:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

দিলীপ ঘোষের নেতৃত্বে মালদা শহরে সিএএ এর সমর্থনে অভিনন্দন যাত্রা।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সিএএ এর সমর্থনে মালদা শহরে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়।মালদা শহরের সেতুমোড় এলাকা থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়।
এই যাত্রায় অংশগ্রহণ করেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার, উত্তর মালদা কেন্দ্রীয় সংসদ খগেন মুর্মু, বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্য নেতা নেত্রীরা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। ধামসা মাদল, খোল, কর্তাল, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেম সহযোগে কর্মী-সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন।
মালদা শহরের সেতুমোড় থেকে শুরু হয় অভিনন্দন যাত্রা।সিএএ এর সমর্থনে বিজেপির নেতা কর্মীরা এই অভিনন্দন যাত্রায় অংশ নেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অভিনন্দন যাত্রা সারা শহর পরিক্রমা করে।
যদিও এই মিছিলের কারণে শহরের বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।
 ‌ মালদা শহরের নেতাজি মোড়, পোস্ট অফিস মোড়, রাজ হোটেল মোড়, রথবাড়ি হয়ে মিছিল শেষ হয় শহরের সুকান্ত মোড় এলাকায়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি পথসভা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।