শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রজাতন্ত্র দিবসের দিনেই ডিব্রুগড়, তিনসুকিয়া বিস্ফোরণ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার | আপডেট: ১১:১৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার

প্রজাতন্ত্র দিবসের দিনেই ডিব্রুগড়, তিনসুকিয়া ও চড়াইদেও জেলায় বিস্ফোরণ


প্রজাতন্ত্র দিবসের দিনেই একের পর এক বিস্পোরণে কেঁপে উঠল আসাম।  পুলিশের প্রাথমিক অনুমান বিস্ফোরণ ঘটানোর জন্য গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আসামের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত জানিয়েছেন, ‘ডিব্রুগড়ে বিস্ফোরণের খবর মিলেছে। তদন্তেই উঠে আসবে এর পিছনে কে বা কারা যুক্ত রযেছে।’