মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শীতলখুচীতে প্রজাতন্ত্র দিবস পালন শ্রদ্ধায় সম্মানে আন্তরিকতায়

পুষ্পপ্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার | আপডেট: ১০:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার

শীতলখুচীতে প্রজাতন্ত্র দিবস পালন শ্রদ্ধায় সম্মানে আন্তরিকতায় 

সংবাদ দাতাঃ সাজ্জাদ হোসেন আহমেদ, শীতলখুচী 26 জানুয়ারী রবিবার।

ভারতবর্ষের একাত্তুরতম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা ও সম্মানের সাথে দেশের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করা হল, শীতলখুচীর থানা, কাছারি, অফিস,ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক দপ্তর, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা সবেতে।  জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করার সময় জাতীয় সঙ্গীতও পরিবেশিত হয়েছে ।
শীতলখুচী থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন থানার ওসি কাজল সরকার, তৃনমুল ব্লক পার্টি অফিসে জাতীয় পতাকা তোলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শীতলখুচী ব্লক তৃনমুল নেতা পূন্যগোবিন্দ সিংহ। গোলেনওহাটী এলাকার একটি বেসরকারি মহিলা মাদ্রাসার ছাত্রীগণ জাতীয় প্রজাতন্ত্র দিবসের সম্মানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।