রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিজ্ঞান অভীক্ষার পুরস্কার বিতরণী ও মরনোত্তর দেহদানের অঙ্গীকার

জাব্বার আলি, ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

বিজ্ঞান মঞ্চ ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রর উদ্যোগে সম্প্রতি এক অনুষ্ঠানে বাস টার্মিনাসে মুক্ত মঞ্চে ইসলামপুরের প্রায় চল্লিশটি স্কুলের ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ ও দেহদানে অঙ্গীকারবদ্ধ ব্যক্তিবর্গকে কার্ড বিতরণ ও মেধাবী দুঃস্থ ছাত্রকে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে শ্রীনারায়ন চন্দ্র সমাজদ্বার এর স্মৃতির উদ্দ্যেশ্যে  মেধাবৃত্তি পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সহ সভাপতি  শঙ্কর কর মহাশয় ও মহকুমা বিদ্যালয় পরিদর্শক  প্রবাল রজ্ঞন সাঁতরা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রীরা  ছিলেন।

বিশেষ ভাবে, এখানেই ঘোষণা করা হয়  ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের  অন্তর্গত সমস্ত  স্কুলের ছাত্রছাত্রীদের বছরভর সম্পূর্ণ নিখরচায় চোখ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।