মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ব্যাটারি চোর সন্দেহে যুবককে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১১:৪৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ব্যাটারি চোর সন্দেহে যুবককে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে।
ব্যাটারি চোর সন্দেহে এক যুবককে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে মালদা ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে জখম যুবকটিকে। বর্তমানে জখম যুবক মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। 
স্থানীয় সূত্রে জানা যায় গিয়েছে শুক্রবার সকাল ভোরবেলা এক যুবক গাড়ির ব্যাটারি চুরি করেছিল। সেই সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে ফেলে।চুরির অভিযোগে ব্যাপক গণধোলায় শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা ইংরেজবাজার থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তাকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম বেলাল শেখ। বাড়ি সুজাপুর এলাকায়। আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বর্তমানে আহত ওই যুবক চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।