মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্বামী বিবেকানন্দের১৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

পুষ্পপ্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১১:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অঙ্কন,কুইজ,আলোচনা প্রতিযোগিতা হলো।বৃহস্পতিবার মেটেলি ওয়াই এম এ ক্লাবের তরফে ওই অনুষ্ঠানটি করা হয়।শোভাযাত্রাটি মেটেলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সমগ্র মেটেলি বাজার পরিক্রমা।ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রা সকলের মন জয় করে নেয়।শোভাযাত্রায় প্রথম মেটেলি মর্নিং গ্লোরী স্কুল,দ্বিতীয় মেটেলি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান পায় মেটেলি স্পেশাল বি এফ পি স্কুল।শোভাযাত্রায় মেটেলি বাজারের ১০ টি স্কুল অংশগ্রহণ করে।ক্লাবের সাংস্কৃতিক  সম্পাদক পিন্টু খান,সভাপতি পলাশ কুন্ডু,সম্পাদক অরূপ রায়,প্রদীপ দাস বলেন,প্রতিবছর বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হয়।এই ধরণের শোভাযাত্রার আয়োজন এবারেই প্রথম।শেষে বিজিয়ীদের পুরুস্কার দেওয়া হয়।