মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এই প্রথম মালদায় অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ১২:৩৭ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

এই প্রথম মালদায় অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব।

এই প্রথম মালদায় অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার মালদা কোট চত্বরে অবস্থিত  এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো সবুজ বনানীর কর্ণধার সবুজ দাস। তিনি জানান, তাদের এই সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করে আসছে। মালদায় মঙ্গলবার তার শুভ উদ্বোধন করা হলো। মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম মালদায় এক মাসের মধ্যে আয়োজন করা হবে চলচ্চিত্র উৎসবের। তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কলাকৌশলীদের নিয়ে কর্মশালা করবে তারা। আগ্রহী জেলার যুবক-যুবতী যারা চলচ্চিত্র জগতের সাথে যুক্ত বা চলচ্চিত্র ভালবাসেন তারা অংশ নিতে পারবেন এই কর্মশালায়।