মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত ২ মজুর

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৩ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ১০:০৩ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত ২ মজুর।

রাজ্য সড়কে পথ-‌দুর্ঘটায় মর্মান্তিক মৃত্যু হল ২ মজুরের। কাজ সেরে সাইকেলে বাড়ি যাওয়ার পথে পেছন থেকে একটি পিকআপ গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন রামবিলাশ মাহাতো(‌৫২) ও কৃষ্ণ মন্ডল(‌৪৬)‌। তাঁদের বাড়ি মালদা ইংলিশবাজার থানার কুলিপাড়া এলাকায়। তাঁরা মঙ্গলবাড়িতে কাজ করছিলেন। রাতে তাঁরা সাইকেলে রাত ১২টা নাগাদ বাড়ি ফিরছিলেন। মালদা শহরের ঘোড়াপীরের কাছে একটি পিকআপ গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে কৃষ্ণকে কলকাতাল স্থানান্তরিত করা হলে রাস্তায় তাঁর মৃত্যু হয়। অপর দিকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় রামবিলাশের।