মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জাতীয় কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০৯:১১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

জাতীয় কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।

জাতীয় কংগ্রেসের১৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে কেক কাটলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তার পাশাপাশি ১৩৫ টি মোমবাতি জ্বালিয়ে এবং আকাশে সাদা পায়রা উড়িয়ে এই দিনটি উদযাপন করা হয় মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। জানা যায় এই মর্মে কংগ্রেস কার্যালয় হায়াদ ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, জেলা সভাপতি মুস্তাক আলম, বিধায়ক মোক্তাকিন আলম  সহ অন্যান্যরা। এই বিষয়ে সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং জেলা সভাপতি মোস্তাক আলম জানান, গোটা দেশজুড়ে আজকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে। তার পাশাপাশি আজ মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল।