বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এনআরসি বিরোধিতাই মহা মিছিল মালদা রতুয়ায়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৬:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রোববার

এনআরসি বিরোধিতাই মহা মিছিল মালদা রতুয়ায়।

এনআরসি বিরোধীতাই এক মহা মিছিল অনুষ্ঠিত হলো মালদা রতুয়ায়। মালদা জেলার বাহারাল এলাকার নাগরিক কমিটির উদ্যোগে রবিবার সকালে আয়োজন করা হয়েছিল এই মিছিলের। এনআরসি বিরোধী এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন। মিছিলে জাতি-ধর্ম নির্বিশেষে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেয় বলে জানান তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন। তিনি আরো জানান, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। তাই কালাকানুন এনআরসি মানছি না মানবো না। এই স্লোগানকে সামনে রেখে আজ এই মহা মিছিল গোটা বাহারাল জুড়ে অনুষ্ঠিত হয়। আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো জেলার ব্লকে ব্লকে এই আন্দোলন কর্মসূচি আরও জোরালো করা হবে।