বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ড্রেন থেকে মৃত সদ্যজাত শিশু উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:১৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ড্রেন থেকে মৃত সদ্যজাত শিশু উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।

ড্রেন থেকে মৃত সদ্যোজাত শিশু উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদা ইংরেজবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এক নম্বর গভমেন্ট কলোনি এলাকায়।সোমবার সকালে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে হাইড্রেন থেকে উদ্ধার হয় সদ্যজাতর দেহ। ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমান সেখানে। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর। কিভাবে ওই শিশুটির দেহ হাইড্রেনে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। জানা গিয়েছে উদ্ধার হওয়া সদ্যোজাত দেহটি পুত্র সন্তানের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।