বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৭:৫৭ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্র-ছাত্রীর থেকে অভিভাবকেরা।


প্রধান শিক্ষকের অবসরের দিনে বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা। কান্নার রোল শিক্ষক মহলেও দেখা যায়।অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের  নাম প্রদীপ চৌধূরী। মালদা আদমপুর  সি এস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। মালদা চক্রের  মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এই বিদ্যালয় টি অবস্হিত । প্রদীপ চৌধুরী এই বিদ্যালয়ের  যোগদান  করেন ১৪ আগস্ট  ১৯৭৯ সালে । প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে এদিন বিদ্যালয়ে একটি বিদায় সভার আয়োজন করা হয়। বিদায়  সভায় উপস্থিত ছিলেন  শিক্ষক  পঙ্কজ  রায়,  সুমন্ত প্রামাণিক,  সম্বল মন্ডল,   অবিনাশ দাস  সহ গ্রামবাসী ও  অভিভাবকদের একাংশ ।
এই বিদায়  সভায়  উপস্থিত সভায়  সকল সদস্য বক্তব্য  দিতে গিয়ে  কান্নায় ভেঙে পড়ে  । অবসর প্রাপ্ত শিক্ষক  প্রদীপ চৌধূরী  জানান , আমাকে  মানুষ  কত ভালোবাসি তা আজ জানলাম ।পরীক্ষার সময়  আমার অবসরে বিদ্যালয়ের খুব অসুবিধা হবে তাই আমি আগামী এক মাস ছাত্র ছাত্রী দের জন্য  বিদ্যালয়ে যাবো ।