বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের নথিপত্র চুরি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৭:৫৩ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রোববার

কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েতের নথিপত্র চুরি।

মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নথিপত্র চুরির ঘটনা ঘটল। রবিবার দুপুরে যখন পঞ্চায়েত অফিসে কর্মচারীরা যান তখন দেখে পঞ্চায়েত অফিসের সদর দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভিতরে ঢুকে গিয়ে দেখতে পাই আলমারি খুলে সমস্ত নথিপত্র গুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং বেশকিছু নথিপত্র গুলি চুরি হয়েছে। পঞ্চায়েত কর্মীরা খবর দেয় প্রধান ও উপপ্রধানকে ।
খবর দেওয়া হয় মালদা মোথাবাড়ি পুলিশকে। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইদুল সেখ জানান আমাদের কর্মীরা খবর দিলে আমি এসে দেখি আমাদের অফিসের বেশ কিছু নথিপত্র এদিকে-সেদিকে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য চুরি হয়েছে তার সাথে বেশ কিছু চেয়ার ও চুরি হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তবে কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে পুলিশের তদন্তের উপরে ভরসা।