বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা মোহদীপুরে দুষ্কৃতী দুই গোষ্ঠীর লড়াইয়ে আহত এক ছাত্র সহ তিন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মালদা মোহদীপুরে দুষ্কৃতী দুই গোষ্ঠীর লড়াইয়ে আহত এক ছাত্র সহ তিন

হক নাসরিন বানু ,মালদা:
মালদার আন্তর্জাতিক বাণিজ্যস্থল মোহদীপুর এলাকায় ক্ষমতা প্রদর্শন ঘিরে দুষ্কৃতী দুই গোষ্ঠীর বোমার লড়াইয়ে আহত এক ছাত্র সহ তিন জন।আহতরা মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। থমথমে গোটা গ্রাম। আহতরা হলেন,সুমন ঘোষ(১৮)।মোহদীপুরে উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।মুকুল ঘোষ ও উত্তম ঘোষ। এই তিনজন মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিছে এলাকা জুড়ে বুধবার রাত থেকে শুরু হয়েছে বোমাবাজি।রাতভোর এক টানা বোমাবাজি চলতে থাকে।বৃহস্পতিবার সকালে আবারও শুরু হয় দুই দুস্কৃতি গোষ্ঠীর মধ্যে ক্ষমতা প্রদর্শনের লড়াই।এদিন সকালে বোমার আঘাত লাগে তিন গ্রামবাসীর।ঘটনায় আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন আহতদের পরিজনেরা।এলাকার মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আহতদের অভিযোগ,স্থানীয় বাসিন্দা স্বাধীন ঘোষ,সমীর ঘোষ,বচ্চন ঘোষ,সঞ্জয় ঘোষ সহ দলবল এই বোমাবাজির সঙ্গে যুক্ত।ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা।