বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শিল্পী ইসমেকার উদ্দিনের অকালপ্রয়াণ

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ০৭:৪২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) নকশা কেন্দ্রের সাবেক ঊর্ধ্বতন নকশাবিদ শিল্পী ইসমেকার উদ্দিন আজ ৪ নভেম্বর রোববার দুপুরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত নজরুলসংগীত শিল্পী ছিলেন। 


বাংলাদেশ চারুশিল্পী সংসদ সভাপতি শিল্পী অধ্যাপক জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক শিল্পী কামাল পাশা চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ তাঁর অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছে ও শিল্পীর পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছে।