শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণীর ছাত্রী।

হক জাফর ইমাম, মালদা।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৮:২২ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

 

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক দশম শ্রেণির ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা হবিবপুর এলাকায়। পরিবারের সন্দেহ প্রেম ঘটিত কোনও ঘটনা এর পেছনে থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আত্মঘাতী ছাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, মৃত ওই আত্মঘাতী ছাত্রী নাম পিঙ্কি হালদার(‌১৬)‌। বাড়ি মালদা হবিবপুর থানার শিরশি কলাইবাড়ি এলাকায়। সে শ্রীরামপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তারা দুই ভাইবোন। বাবা গৌতম হালদার জানিয়েছেন মঙ্গলবার সন্ধের দিকে পিঙ্কির ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।