বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি সহ ছয়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:৪২ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি সহ ছয়।

মাদক ইয়াবা ট্যাবলেট সহ এক বাংলাদেশী সহ ৬ জনকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি বেসরকারি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পাচারকারীদের। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ৬০ হাজার পিস মাদক ইয়াবা ট্যাবলেট। যার বাজারমূল্য ৬০ লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের পুলিশ-হেফাজত চেয়ে মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী, একজন মনিপুর, দুইজন কলকাতা, একজন পুরাতন মালদার বাসিন্দা। তিনি আরো বলেন মালদা হয়ে বাংলাদেশে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি পাচারের ছক কষেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে মাদক ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।