বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিদুৎস্পৃষ্টে শোকরানা মাহফিলে ছাত্রের মৃত্যু

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ০৭:১৯ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

বিদুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে অংশ নিতে আসা মাদ্রাসা ছাত্র সাইফুল ইসলাম (২২) এর মৃত্যু হয়েছে। 
সাইফুল ব্রাহ্মবাড়িয়ার ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেসকাত ফাজিলের ছাত্র ছিলেন।তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধনবাজার এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান,সোহরাওয়ার্দী উদ্যানের কাছেই বিদুৎস্পৃষ্ট হয় সাইফুল।এ সময় হাসপাতালে আনা হলে দুপুর পৌনে ১টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।তবে যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তারা কেউ ঘটনাটি স্পষ্টভাবে বলতে পারেন নি।