বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এন আর সির বিরুদ্ধে ধুপঝোরায় মিছিল 

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৯:৩৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার

এন আর সির বিরুদ্ধে ধুপঝোরায় মিছিল 


 বর্তমান সময়ে রাজনীতির ক্ষেত্রে অন্যতম বিষয় এন আর সি। গোটা বাংলার মানুষ দিকে দিকে এর বিরুদ্ধে সোচ্চার। রবিবার বিকালে  বি জে পি সরকারের বিরুদ্ধে ও বাংলায় এন আর সির চক্রান্তের বিরুদ্ধে মেটেলি ব্লকের ধুপঝোড়ায়   মিছিল ও পথসভা করা হলো।এদিন বিকালে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরায় ওই মিছিল ও পথসভা করে তৃণমূল কংগ্রেস।এদিন উত্তর ধূপঝোরা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ময়দান থেকে মিছিটি শুরু হয়।সমগ্র উত্তর ধূপঝোরা বাজার পরিক্রমা করে মিছিলটি।পরে বাজারে একটি পথসভা করা হয়।সভায় বি জে পি সরকার ও   এন আর সির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা।উপস্থিত ছিলেন তৃণমূল কিষান ক্ষেত মজদুরের মেটেলি ব্লক সভাপতি হোসেন হাবিবুল হাসান,জেলা পরিষদ সদস্যা সীমা সরকার,জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা রেজাউল বাকি, সোনা সরকার প্রমুখ।মিছিলে মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বহু তৃণমূল নেতা ও কর্মীরা উপস্থিত ছিল।