বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

২২ তম রাজ্য অধিবেশন উপলক্ষে মালদা শহরে সুসজ্জিত প্রভাতফেরী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৯:১৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার

২২ তম রাজ্য অধিবেশন উপলক্ষে মালদা শহরে সুসজ্জিত প্রভাতফেরী।

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির ২২ তম রাজ্য অধিবেশন উপলক্ষে মালদা শহরে সুসজ্জিত প্রভাতফেরীর আয়োজন।রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় থেকে সুসজ্জিত প্রভাত ফেরী শুরু হয়। সারা শহর পরিক্রমা করে প্রভাতফেরী শেষ হয় মালদা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। গম্ভীরা, ছৌ নিত্য বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে এই প্রভাতফেরী সারা শহর পরিক্রমা করে। প্রভাতফেরিতে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। সারা রাজ্য থেকে প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করে এই প্রভাতফেরিতে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। রাজ্য অধিবেশন অনুষ্ঠিত হয় মালদা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে।