বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার কৃষি আধিকারিক

হক জাফর ইমাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার কৃষি আধিকারিক।


হক জাফর ইমাম, মালদা:
তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল কৃষি আধিকারিক। বুধবার রাতে তাকে ভর্তি করা হয়েছে মালদা শহরের একটি বেসরকারি নাসিংহোমে।
জানা গিয়েছে কৃষি আধিকারিক প্রদীপ কুমার হাঁসদা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যায় পরিবারের লোকেরা খবর পান পুরাতন মালদার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন তিনি। অসুস্থ অবস্থায় তাকে সেখান থেকে স্থানান্তর করে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। জানা গিয়েছে পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অসুস্থ অবস্থায় পড়েছিলেন তিনি। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।