অবৈধভাবে লোটো চালানোর অভিযোগে ধৃত ৬
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৫:১৬ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
মালদা:
অবৈধভাবে লোটো চালানোর অভিযোগে ধৃত ৬ জন। সোমবার অবৈধভাবে চলা লোটোর ঠেকে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দিন সকালে কোরিয়ালি বাজার, মশালদা বাজার থেকে মালদা জেলা ডিস্ট্রিক্ট এনফর্সমেন্ট ব্রাঞ্চ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই অভিযান চালানো হয়, উদ্ধার হয়েছে ৭ হাজার টাকা ও ।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান ধৃতদের নাম পবিত্র সরকার(৩১), রাহিম আলী(২৩), সাদিকুল ইসলাম(৩৩), রাকিবুল আলম(১৮), মোঃ আমানত আলী(৩২), সাদ্দাম হোসেন(২৭) এই ৬ জন যুবককে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।
