বেকারত্ব দূরীকরণে অভিনব উদ্যোগ যুবক এনামুল হকের
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
বেকারত্ব দূরীকরণে অভিনব উদ্যোগ যুবক এনামুল হকের।
মালদা:
ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিক মৃত্যুর ঘটনা প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে। বারবার অভিযোগ উঠে এসেছে এই রাজ্যের কর্মসংস্থানের অভাব নিয়ে। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক কর্মসংস্থান গড়ে উঠেছে এই রাজ্যে। ঠিক এমন সময় কর্মসংস্থান গড়ে তুলে বেকার যুবক যুবতীদের সেই কর্মসংস্থানে সুযোগ করে দিতে এনামুল হকের নেতৃত্বে এক অভিনব উদ্যোগ নিল মালদার মানিকচকের বেশ কয়েকজন যুবক। মূলত তারা উদ্যোগ নিয়ে একটি সংস্থা যার নাম দিয়েছেন Anmol Dignity Marketing Hub খুলেছেন। হেলথ ইন্সুরেন্স এবং বিভিন্ন প্রোডাক্ট এর মাধ্যমে বেকার যুবক-যুবতীদের লোন দিবেন তারা।
