সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা রাজনগরে।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:১৪ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

 

 

রাজনগর চক্রের অঞ্চল ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বীরভূমের রাজনগরের ডাকবাংলো মাঠে। রাজনগর চক্রের ১৭টি প্রাথমিক স্তরের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগীতায় অংশ নেয়। দৌড়, লংজাম্প, হাইজাম্প, প্রভৃতি ২৮টি ইভেন্টে মোট ২৫২ জন প্রতিযোগী অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর পঞ্চায়েত প্রধান হাঁসুরানি গঁরাই, শিক্ষক সোমনাথ ভট্টাচার্য, শিক্ষক সঞ্জয় গঁরাই, শিক্ষক তথা জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুল মকিত খান সহ অন্যান্যরা।