রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শ্বশুরবাড়ির লোকেদের অপমানের অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী য

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:২৯ পিএম, ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার

শ্বশুরবাড়ির লোকেদের অপমানের অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক।

মালদা: শ্বশুরবাড়ির লোকেদের অপমানের অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। জানা গেছে
স্ত্রী শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন, তাঁকে ফেরত আনতে গেলে শশুরবাড়ির দরজা বন্ধ করে দেন শ্বশুরবাড়ির লোকেরা। তারই অবসাদে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী স্বামী। বৃহস্পতিবার সন্ধের দিকে বাড়ির কাছে আমগাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। গলায় তাঁর লুঙ্গি জড়ানো ছিল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজয় মন্ডল(‌২৪)‌। মালদা থানার বালাসাহাপুরে বাড়ি তাঁর। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন। বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয়। শ্বশুরবাড়ি শ্রীপুরে। মাস আটেক আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। দু’‌দিন আগে অজয় স্ত্রীকে ফেরাতে যান। না এলে অবসাদে ভুগতে থাকেন তিনি। অবশেষে আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।