বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জলের ট্যাঙ্কের পাশের জঙ্গল থেকে উদ্ধার পচাগালা এক ব্যক্তির মৃতদেহ

দিদারুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৫৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

জলের ট্যাঙ্কের পাশের জঙ্গল থেকে উদ্ধার পচাগালা এক ব্যক্তির মৃতদেহ

ত্রিপুরা ৩০ অক্টোবর:- রাজধানীর দুর্জয়নগর লাগোয়া আর্মি ক্যাম্প সংলগ্ন জলের ট্যাঙ্কের পাশের জঙ্গল থেকে উদ্ধার পচাগালা এক ব্যক্তির মৃতদেহ। বুধবার সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সাথে সাথে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে আনা হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানান মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।