রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনলাইন গ্রাহক প্রতারণার অভিযোগে ধৃত যুবক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

অনলাইন গ্রাহক প্রতারণার অভিযোগে ধৃত যুবক।

হক নাসরিন বানু, মালদা:
অনলাইন গ্রাহক প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম মোহন হালদার (২৫)। বাড়ি মালদা ইংরেজবাজার থানার মাধবনগরের তালতলা এলাকায়। ধৃত যুবকের হেপাজত থেকে সাংসদের অর্ডার করা মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা ইংরেজবাজার থানায় অনলাইন শপিংয়ে গ্রাহক প্রতারণার অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে মোহন হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবককে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।