মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা জেলা পুলিশের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বিজয়া সম্মিলনী

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ০৫:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

মালদা জেলা পুলিশের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে বিজয়া সম্মিলনী।

হক নাসরিন বানু, মালদা:
মালদা জেলা পুলিশের উদ্যোগে দূর্গা পুজো উপলক্ষে  আনুষ্ঠীত হল বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। বুধবার দুপুর বারোটা নাগাদ মালদা জেলা পুলিশ লাইনে এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি সুজিত কুমার সরকার, জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(গ্রামীণ) দীপক সরকার, ডিএসপি হেড কোয়ার্টার প্রশান্ত দেবনাথ সহ একাধিক পুলিশ আধিকারিক ও জেলার সমস্ত থানার আইসি ওসি সহ জেলার সাংবাদিকরা। একে অপরকে মিষ্টি মুখ করে শুভেচ্ছা বিনিময় করেণ পুলিশের কর্তা আধিকারিক থেকে জেলার সাংবাদিকেরা। জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া বলেন, পুজোর কয়টা দিন পুলিশের সমস্ত কর্মী আধিকারিকেরা নিজেদের কর্তব্য নিযুক্ত থাকেন। তাই পুজোর পর মালদা জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়া সন্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।