মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক।

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক।

হক নাসরিন বানু, মালদা:
ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ, মালদা শহরের রামনগর কাচারি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। মালদা ক্রাইম মনিটরিং গ্রুপের অফিসার সত্যব্রত ভট্টাচার্যের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় রামনগর কাচারি এলাকায়। ৪০ গ্রাম ব্রাউন সুগারসহ যুবককে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম, সামাইল শেখ ওরফে মোতা (২৩)। বাড়ি মালদা কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের বালুয়াচড়া গ্রামে। জানা গিয়েছে, ব্রাউন সুগার বিক্রি করার জন্য রামনগর কাচারি এলাকায় যায় বলে জানা গিয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে ক্রাইম মনিটরিং গ্রুপের অফিসারেরা সেখানে উপস্থিত হয়ে ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত যুবককে আদালতে তোলা হবে।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ।