বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কুশিয়ারা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

দিদারুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

কুশিয়ারা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার


করিমগঞ্জ: বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির লাশ উদ্ধার করে করিমগঞ্জ পুলিশ।
শহরের স্টীমার ঘাট রোডের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে লাশটি দেখতে পান স্থানীয় মানুষ। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সীমান্তে প্রহরারত বিএসএফের নৌকার সহযোগিতায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতদেহটি পুরুষ লোকের। অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে পুলিশের অনুমান। নদী থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহটির সনাক্তকরণ হয়নি।