রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশু ও এক মহিলা

দিদারুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার | আপডেট: ০৩:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা ট্রাকের নিচে চাপা পড়ে শিশু ও এক মহিলার মৃত্যু

কাছাড় জেলার কাবুগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।একটি তীব্রবেগে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মা ও কন্যা৷ নিহত শিশুকন্যার নাম তানিয়া পাল ও মায়ের নাম পিঙ্কি পাল। ঘটিনাটি সংঘটিত হয়েছে কাবুগঞ্জ লক্ষীচরণ হাইস্কুলের সামনে। জানা গিয়েছে, মেয়ে তানিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা পিঙ্কি পাল৷ হঠাৎ একটি ট্রাক তীব্রবেগে এসে মা ও মেয়েকে সজোরে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে তারা মাটিতে লুটে পড়লে গাড়ির চাকা পিষে দেয় দুজনকে ।দুর্ঘটনার পর ক্ষুদ্ধ জনতা যে ট্রাকটি দুর্ঘটনা সংঘটিত করেছিল সেটার পরিবর্তে অন্য একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সুত্র মতে, দুর্ঘটনা সংঘটিত করেছে NL01AB- 3211 নম্বরের মিজোরাম অভিমুখী ট্ৰাকটি। কিন্তু ক্ষুব্দ জনতা MZ01S – 3032 নম্বরের ট্ৰাকটিতে আগুন লাগিয়ে দেয় ৷ কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী৷ শিলচর- আইজল 54 নম্বর রাষ্ট্ৰীয় মহাসড়কে মৃতদেহ রেখে প্রতিবাদ সাব্যস্ত করেছে বিক্ষুব্ধ জনতা। খবর লেখা পর্যন্ত রাস্তা অবরোধমুক্ত হয়নি।