সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার | আপডেট: ০৭:২০ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার

 

 

বীরভূমের রাজনগর থানার ভবানীপুর অঞ্চলের পেরুল গ্রামের একটি জজলাশয় থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। গ্রামের একটি পুকুরে স্থানীয়রা ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা খবর দেন রাজনগর থানায়। জানা গেছে ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বাইরের কোন জায়গা থেকে এসে ওই মহিলা ওই গ্রামে থাকতেন। মহিলার কোন পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫।  স্থানীয়দের অনুমান কোন কারণে ওই মহিলা পুকুরে নামতে গিয়ে হয়তো জলে পড়ে যায় এবং মারা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এরপর ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতাল পাঠায়।