জগন্নাথপুরে নৌকাডুবী, মৃতের পরিবারকে সমবেদনা জ্ঞাপন কর্মাধক্ষের
নিজস্ব সংবাদদাতা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার | আপডেট: ১১:৩৭ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
জগন্নাথপুর নৌকাডুবী ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জ্ঞাপন কর্মাধ্যক্ষের
চাঁচলঃ ০৫ অক্টোবর
চাঁচলের জগন্নাথপুর নৌকাডুবী ঘটনায় মৃত পরিবারের সদস্যদের সমবেদনা জানাবার পাশাপাশি তাদের সাথে কথা বললেন কৃষি সেচ ও সমবায় কর্মাধক্ষ রফিকুল হোসেন।
এদিন চাঁচলের মল্লিকপাড়ায় নৌকাডুবী ঘটনায় মৃত হাজেরা বিবি(৬৫) ও নাতনী তামান্না খাতুন(১০) এর পরিবারকে সমবেদনা জ্ঞাপন জানান জেলা কর্মাধক্ষ।
শনিবার বিকেলে প্রায় দশজন স্থানীয় তৃনমুল কর্মী নিয়ে মৃতের বাড়ি পৌঁছান কর্মাদক্ষ।
জগন্নাথপুর ঘাটে মৃত মালদহের সমস্ত মৃত পরিবারের পাশে গিয়ে সমবেদনা ও সরকারি সাহায্যের আলোচনা করবেন বলে জানান রফিকুল হোসেন।
