সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের রাজনগরে বজ্রপাতের ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

 

বীরভূমের রাজনগরে বেশ কয়েকটি বাড়ীতে এদিন বজ্রপাতের ঘটনা ঘটলো। এদিন রাজনগরের লালা পাড়ায় তপন কর্ম্মকারের বাড়ীতে ও দামপাড়া গ্রামে দুইজনের বাড়ীতে  বজ্রপাতের ঘটনা ঘটে। লালাপাড়া গ্রামের তপন কর্মকারের রান্নাঘরে ব্জ্রপাত হয়। পাশের ঘরেই স্ত্রী কন্যা সহ শুয়ে ছিলেন তপনবাবু। বজ্রপাতের ফলে বাড়ীটিতে ফাটল ধরে যায়। অসুস্থ হয়ে পড়েন তপনবাবু। তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানান তপনবাবুর স্ত্রী অনিতা।
অন্যদিকে রাজনগরের দামপাড়া গ্রামের সেখ তাহেরের বাড়ীতেও বজ্রপাত হয়। ফলে বাড়ীতে থাকা বেশ কয়েকটি ফ্যান সহ ফ্রিজ ও টিভি নষ্ট হয়ে যায়। এই বজ্রপাতের ফলে ওই গ্রামেরই সেখ আমনের বাড়ীটিতে ফাটল ধরে যায়। সেখ মন্টুর বাড়ীর টিভি, লাইট নষ্ট হয়ে যায় বজ্রপাতের ফলে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তের পরিবাররা।