মালদা শহরে বেসরকারি হোটেলে মধুচক্রের আসর, গ্রেফতার ১৭
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
মালদা: মালদা শহরে বেসরকারি হোটেলে মধুচক্রের আসর,
ঘটনায় ১৩ জন মহিলা এবং ৪ জন পুরুষকে গ্রেফতার করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সকলেই এরা দেহ ব্যবসায় সঙ্গে যুক্ত বলে অভিযোগ। মালদা শহরের রথবাড়ি এলাকা দিন দিন মদ সাট্টা এবং দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে। দিন সাতেক আগে এখান থেকে পুলিশ ৭ জন সাট্টা বিক্রেতাকে গ্রেফতার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো বৃহস্পতিবারের মধুচক্রের হদিস বের হয়। ধূত ১৭ জনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানা পুলিশ।
