মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মালদা:

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার গভীর রাতে মালদা শহরের রামনগর কাছারি এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মালদা শহরের রামনগর কাচারি এলাকায়। সন্দেহজনক আবস্থায় এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। ধৃতকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে একটি নাইন এমএম পিস্তুল ও কার্তুজ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বদ্বীপ মন্ডল(২২)। বাড়ি মালদা কালিয়াচক থানার মল্লিকপাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তুল ও দুই রাউন্ড কার্তুজ।