রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে আহত ৩০

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

 মালদা:

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা মেরে উল্টে গেলে ঘটনায় আহত প্রায় ৩০ জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার সকালে মালদা হবিবপুর থানার হুরাবাড়ি এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে। 
জানা গেছে বাসটি মালদা থেকে নালাগোলা যাচ্ছিল যাত্রী নিয়ে। ঠিক সে সময় মালদা হবিবপুর থানার হুরাবাড়ি এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি ধাক্কা মেরে একটি গাছে সাথে সাথেই উল্টে যায় বাস টি। ঘটনার খবর জানতে পেরে স্থানীয়রা এবং হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনায় মোট ৩০ জন আহত হয়। বর্তমানে আহতরা বুলবুলচন্ডী এবং মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্ত শুরু করেছে মালদা হবিবপুর থানার পুলিশ।