রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শহরে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

হক জাফর ইমাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ০৫:৫৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

মালদা:

মালদা শহরে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদা শহরের বিবেকানন্দ পল্লী এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার গভীররাতে মালদা শহরের বিবেকানন্দপল্লি এলাকার একটি ছাপাখানায় মধ্যরাতে চুরির ঘটনা ঘটে। বুধবার ছাপাখানার মালিক প্রণব সিংহ জানান, মঙ্গলবার মধ্যরাতে ছাপাখানায় চোর ঢোকে। নগদ প্রায় ১২ হাজার টাকা সহ সই করা কিছু ব্যাংক চেক নিয়ে চম্পট দিয়েছে ওই চোর। মালদা ইংরেজবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে মালদা ইংরেজবাজার থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।