রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লোটো লটারি বেআইনি ভাবে চালানোর অভিযোগে গ্রেফতার ৭

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:৩৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

মালদা:

লোটো লটারি বেঅইনি ভাবে খেলানোর অভিযোগে প্রচুর কম্পিউটার সহ সাতজনকে গ্রেফতার করল ডিস্ট্রিক ইনফরমেশন ব্রাঞ্চ ও ইংরেজবাজার থানার পুলিশ।শুক্রবার বিকেলে শহরের রথবাড়ি মোড়ে হানা দিয়ে ধৃতদের গ্রেফতার করে।শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।বেশ কিছুদিন ধরেই মালদা শহরের রথবাড়ি এলাকায় বাড়ছিল অন লাইন লোটো লটারি জুয়া খেলার ব্যবসা।শুক্রবার বিকেলে ডিস্ট্রিক ইনফরমেশন ব্রাঞ্চ ও ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মালদা রথবাড়ি এলাকায়।সেখানে বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে গ্রেফতার করে সাত জনকে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করে বেশ কিছু কম্পিউটার ও নগদ টাকা।নয়টি বস্তা ভর্তি কম্পিউটার বাজেয়াপ্ত করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।