শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১২:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১২:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
প্রধানমন্ত্রী- ফাইল ছবি
সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি শোকরানা মাহফিলে পৌঁছান। প্রধানমন্ত্রীর পাশে মঞ্চে বসেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নৌমন্ত্রী শাহজাহান খান।
এর আগে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়। প্রধানমন্ত্রী মাহফিলে পৌঁছালে কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী তাকে অভিবাদন জানান। পরে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
