রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আশাপুর রাজ্য সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ আহত ৪

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার | আপডেট: ১১:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার

চাঁচলঃ

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রানে বাচল মা ও শিশু।
রবিবার রাত্রে ঘটনাটি ঘটে, মালদহের আশাপুর রাজ্য সড়কের উপর কলিগ্রামে। জানা যায়, দুই বন্ধু রাজীব (২৩) ও আনেশ আলী(২৪) চাঁচল থেকে দাউদপুর নিজে গৃহে ফিরছিল। অপরদিকে  আশাপুর থেকে শীতলপুর নিজ বাড়ীর উদ্দেশ্য বাইকে চেপে ০২ বছরের শিশু নিয়ে যাত্রায় ছিলেন সস্ত্রীক সুজাত আলী। হঠাৎই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে সুজাত। সংঘর্ষে লিপ্ত হয় দুই মোটরবাইক।
তার জেরে দুই বাইকের মোট পাঁচ জন আহত হন।
ঘটনা স্থলে পৌছান স্থানীয় গ্রামবাসীরা।
 আহত সুজাত আলীর স্ত্রী ও শিশু কন্যাকে গুরতর আহত অবস্থায় চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা।
সামান্য আহত হয়েছেন, দাউদপুরের  দুই বন্ধু রাজীব ও আনেশ আলী ও তাই তাদের  লোকালয়ে প্রাথমিক চিকিৎসার করান গ্রামবাসী।