রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মৃতের পরিবার কে সাহায্যের আশ্বাস গৌরচন্দ্র মন্ডলের

মহঃ নাজিম আক্তার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার | আপডেট: ০৯:৩৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রোববার

হরিশ্চন্দ্রপুরঃমালদা

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পাঁচ তলা ভবন থেকে পরে  মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর ধগ্রামের বাসিন্দা মানার আলির।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ নাগাদ।সে একজন পেশায় রাজ মিস্ত্রী।তার চার মেয়ে ও এক ভারসাম্যহীন ছেলে রয়েছে ।মৃতুর  খবর পেতেই পরিবার সহ ভবানীপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে ।

রবিবার মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল মৃত্যের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য সহ বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন। চার মেয়ে যেন  পড়াশোনা চালিয়ে যান তা তিনি  সবরকম সহযোগিতা করবেন।এছাড়াও কৃষকবন্ধু প্রকল্পের  দুই লক্ষ টাকা পাইয়ে  দেওয়ারও আশ্বাস দেন ।