বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রতুয়ায় এন. আর. সি.`র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ১০:৫০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

রতুয়ায় এন. আর. সি.'র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল 


পুষ্পপ্রভাতের প্রতিবেদক, হরিশ্চন্দ্রপুর, ৭ আগস্ট: শনিবার রতুয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত NRC এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নজর কারলো রতুয়া ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।। এদিন রতুয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় NRC এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বার হয়।। মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির বাজনা, ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক, তৃণমূল নেতা শেখ ইয়াসিনসহ দুই শকাধিক কর্মী সমর্থক । এদিনের মিছিলে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাসিম আকতার লাল এর নেতৃত্বে বিশাল ছাত্র সংগঠনের মিছিল বের হয়। ছাত্র পরিষদের রতুয়া ১ ব্লক সভাপতি নাসিম আকতার বলেন,NRC বিজেপি'র এক চক্রান্ত। এটা মানুষের আই ওয়াশ ছাড়া কিছুই নয়। তাই আমরা কোনো মতেই এই সোনার বাঙলায় বাঙালি বিরোধী চক্রান্ত কার্যকরী হতে দেওয়া যাবে না। আসামে আজ বাঙালিরা এই চক্রান্তের স্বীকার।