রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।

হক জাফর ইমাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

 মালদা:

যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার বালিয়াডাঙা গ্রামের আনসারী পাড়া এলাকায়। যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে প্রাথমিকভাবে এমনই অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ। তবে এখনও কোন তথ্য খুঁজে পায়নি পুলিশ।মৃত যুবকের নাম আসরাফ আহন্মেদ(৩০)। বাড়ি মালদা কালিয়াচক থানার বালিয়াডাঙা এলাকায়।  পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় আসরাফ। প্রতিদিনই যায়। রাতে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে আসে। গতকাল অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে ফোন করলে ফোনের সুইস বন্ধ বলে। এরপর তার খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় বাড়ি থেকে দুশোমিটার দুরে আমবাগানের মধ্যে আসরাফের মৃতদেহ পরে রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।পরিবারের দাবি বন্ধুরা আসরাফকে খুন করে আমবাগানে ফেলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে মালদা কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।